ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  11:17 AM

news image

রাজধানীর শুক্রাবাদে একটি ভবন থেকে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি ডেফোডিল ইউনিভার্সিটি থেকে দুই মাস আগে কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেছেন। তিনি নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে শুক্রাবাদ এলাকায় একটি চারতলা ভবনে মেসে থাকতেন। আকাশের বন্ধু পংকজ অধিকারী জানান, তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। তার বাবার নাম রতন রায়, তিনি গাইবান্ধা একটি কলেজের প্রভাষক। তিনি বলেন,

মঙ্গলবার (২২ মার্চ) সাড়ে ৩টা পর্যন্ত তারা সবাই জেগে ছিল, পরে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সংবাদ পাই আকাশ ভবনের নিচে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পংকজ অধিকারী আরও বলেন, আমি কয়েক দিন আগে এই মেসে উঠেছি। আকাশ আমাকে তার সম্পর্কে তেমন কিছুই জানাননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম