ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৫,  11:01 AM

news image

রাজধানীতে এক আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর শেরশাহ শূরী রোডের ৭৫/বি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, ভবনটি মনির আহমেদ নামে এক আবাসন ব্যবসায়ীর, যিনি ওই অফিসের মালিকও। ভুক্তভোগী মনির আহমেদ জানান, তিনদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর গতকাল সন্ধ্যায় মুখোশধারী কয়েকজন তার অফিসে এসে দুই রাউন্ড গুলি ছোড়ে। তখন অফিসে দারোয়ান ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আরও জানান, একটি গুলি ফ্লোরে, আরেকটি লাগে দেয়ালে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনজন মুখোশধারী ওই অফিসে আসে। এর মধ্যে দুইজন ভেতরে ঢুকে গুলি ছোড়ে। তবে ঘটনার সময় মনির আহমেদ সেখানে ছিলেন না। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম