ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

রাজধানীতে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ৫৯

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  4:56 PM

news image

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সজিব হোসেন শান্ত (২১), মো. আবদুল্লা (১৯), মো. হৃদয় ইসলাম (১৮)। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০), ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো.চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯), মাসুদ (৩০)। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জনি (২৭), মো.লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির (২২), মো. সোহাগ মিয়া (৩২), মো.নাজমুল (১৯), মো.সাকিব (২০), মো.রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো.সোহেল হোসেন (২১), মো.তুহিন (১৮), মো.মেহেদী হাসান (২১), মো.আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল (২৫), মো. রুবেল (২৮), মো.মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো.নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো.সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো.রিপন (৩৪), মো. সুজন (২৬), মো.ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১), সোহান গাজী (১৯)। তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরারা হলেন- মো. পাখি মন্ডল (৩২), মো. আলাউদ্দিন (৫৬), মো. বাবুল (৫৮), মো. সুমন আলী (২৭)। অন্যদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ চারজন গ্রেফতার করে। তারা হলেন- মনির (২৫), পলাশ (২২), রনি (২০), নাহিদ মাহমুদ (৩০)। হাতিরঝিল থানা পুলিশ মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেফতার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম