ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  10:59 AM

news image

রাজধানীর মতিঝিলে বিদ্যুতের খুঁটিতে ওয়াইফাই লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) মতিঝিলের দিলকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অলিউরের সহকর্মী সুমন জানান, বিদ্যুতের খুঁটিতে ওয়াইফাই তার লাগানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান অলিউর। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। অলিউরের গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়ায়। তার বাবার নাম শেখ ফরিদ। ঢাকায় মতিঝিলের ফকিরাপুল এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম