ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজধানীতে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল রেস্টুরেন্টে কর্মচারীর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৩,  12:12 PM

news image

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি রেস্টুরেন্টে লাইট লাগানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই রেস্টুরেন্টেরই কর্মচারী ছিলেন। সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ঝাউলাহাটি চৌরাস্তা ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মিজানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানের সহকর্মী মো. আরিফ জানান, মিজান বাবুর্চির সহযোগী ছিলেন। বাবুর্চিখানায় লাইট নষ্ট হয়ে যায়। মিজান লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম