ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  2:15 PM

news image

রাজধানীর ধানমণ্ডিতে বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর আসামিদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু করে শেরেবাংলা নগর থানা পুলিশ। ইতোমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার হলেও অভিযান চলমান থাকায় তাদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। এদিকে দুপুরে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএমপির তেজগাঁঁও বিভাগ। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক।ধর্ষণের ঘটনায় বুধবার মধ্যরাতে চার জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার রাতে ধানমণ্ডির একটি বাসায় মেকআপের জন্য ডেকে এনে এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধানমন্ডি ২৮ নম্বর সড়কের একটি বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তার স্বামী জানান, তার স্ত্রী সাভারে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখানে থাকা অবস্থায় এক নারী কল করে ধানমন্ডিতে এসে মেকআপ করে দেয়ার জন্য তাকে অনুরোধ করেন। কল পেয়ে ২৮ নম্বর সড়কে আসার পর কয়েকজন জোর করে একটি বাসায় নিয়ে যান তাকে। সেখানে অন্তত তিনজন তাকে ধর্ষণ করেন। তিনি জানান, ধর্ষণকারীদের সঙ্গে এক নারীও ছিলেন। বিউটিশিয়ানের স্বামী আরও জানান, তার স্ত্রী ৮ থেকে ৯ বছর ধরে বিউটিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি বাসায় গিয়ে মেকআপ করেন। মঙ্গলবার একটি কল পেয়ে সাভার থেকে ঢাকায় আসেন তিনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, ‘ভুক্তভোগী অসুস্থ থাকায় আমরা এখনও ঘটনাস্থল খুঁজে পাইনি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম