ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে বাড়ির ভেতর থেকে এক নারীর ও এক যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৪,  10:48 AM

news image

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বাড়ির ভেতর থেকে এক নারীর গলা কাটা ও এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তারা হলেন মৌসুমি (৩০) ও মো. ইব্রাহিম (৩২)। নিহত মৌসুমীর গ্রামের বাড়ি চাঁদপুর। আর ইব্রাহিমের বাড়ি ফরিদপুর। সোমবার রাতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, মৌসুমী উত্তরা ১০ নম্বর সেক্টরে স্বামী ও দুই  সন্তান নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, মৌসুমিকে হত্যা করে ইব্রাহিম নিজেই আত্মহত্যা করেছেন। ইব্রাহিমের ভাড়া বাসায় ওই নারীর গলাকাটা মরদেহ পাওয়া যায়। এর পাশেই ইব্রাহিমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। নিহতদের একে-অপরের সঙ্গে কি সম্পর্ক ছিল তা এখনো জানা যায়নি। ওসি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম