ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  12:59 PM

news image

ছবি : সংগৃহীত

ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে রাজধানীতে। শুধুমাত্র ডায়রিয়ার বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ)-তে প্রতি ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৫০ জন রোগীর বেশি। রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছেন কর্তৃপক্ষ। হাসপাতালের প্রধান বাহারুল আলম জানান,

ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগই বয়স্ক। আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক ৫০০-এর মতো রোগী এসেছে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয়েছে ৬০০। ১৭ মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ২১ মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ওই দিন ঘণ্টায় ৫০ জন রোগী হাসপাতালে এসেছেন বলে জানান তারা। ২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গতকাল ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম