ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৩,  11:31 AM

news image

রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বুধবার রাত সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় কে কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. আসাদুজ্জামান বলেন, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসের চালক সোহেলকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয় এবং বাসটিকে জব্দও করা হয়েছে। তিনি বলেন, নিহত সাব্বির বাড়ি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম