ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রাজধানীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  4:41 PM

news image

রাজধানীর হাজারীবাগ থানার বসিলা ব্রিজের পাশে স্বাধীন পরিবহনের ধাক্কায় দেলোয়ার হোসেন পাটোয়ারী (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের ভাই হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত ইয়াসিন পাটোয়ারীর ছেলে। বিষয়টি জানিয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম গণমাধ্যমকে বলেন,

রাতে দেলোয়ার হোসেন বাইসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৮২১) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আমরা ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম