ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

২৬ এপ্রিল, ২০২৬,  10:50 PM

news image

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন নামের (মিমো) (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিমো ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। রোববার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয় এবং দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডা ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাসার উদয়ন ম্যানশনের নবম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত শিক্ষার্থী নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে কিছু ব্যক্তির নাম উল্লেখ করে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিষয় সম্পর্কিত বার্তা লেখা ছিল বলে দাবি পরিবারের। সুইসাইড নোটে মুনিরা মাহজাবিন মিমো লিখেছেন, সুদীপ্ত স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও নিহতের ঘনিষ্ঠ এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু আলামতের ভিত্তিতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পাওয়া আলামতের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা নিশ্চিত হলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে। একই ঘটনায় নিহত শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুনিরা মাহজাবিন মাদারীপুর জেলার শিবচর থানার ডাইয়ারচর গ্রামের বাসিন্দা মো. গোলাম মোস্তফার মেয়ে। তিনি উত্তর বাড্ডার ওই বাসার নবম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারে দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন একজন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম