ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৪,  1:49 PM

news image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে ফায়ার সার্ভিস সূত্রে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায় ঘটনাস্থলে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক বাইরে বের হয়ে আসেন। আগুনে তার কোনো ক্ষতি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম