ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

রাজধানীতে ফুট ওভারব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  4:20 PM

news image

রাজধানীর বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। ইউসুফ নিজেই মোটরসাইকেলে যাতায়াত করতেন। ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের আনসার আলীর ছেলে ইউসুফ। থাকতেন উত্তরা ৯ নম্বর সেক্টর, ৭ নম্বর রোডের একটি বাসায়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার (এসআই) মাহবুব আলী জানান, মধ্যরাতে বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় কোন একটি যানবাহন পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর সে ছিটকে পড়ে ওই গাড়ির নিচেই পৃষ্ট হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দুর্ঘটনার সময় সে মোটরসাইকেল একাই ছিলো বলে জানা গেছে। এদিকে নিহতের বন্ধু শাহিনুর ইসলাম শাহিন জানান, ইউসুফ রাজধানীর একটি কলেজ থেকে গতবছর এইচএসসি পাশ করেছে। বর্তমানে অনার্সে ভর্তি হওয়ার চেষ্টায় ছিলো। তার পরিবারের সবাই গ্রামে থাকেন। তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা গ্রাম থেকে ঢাকা আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম