ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

রাজধানীতে প্রাইভেট কার থেকে চালকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৩,  3:09 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে এবি ব্যাংকের গাড়ি থেকে শাহজাহান (৫০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১মে) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এবি ব্যাংকের গাড়ি থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করা হয়েছিল। তিনি ব্যাংকটির নিয়োগ করা গাড়িচালক। কর্মকর্তাদের আনা নেওয়া করতেন তিনি। আজ সকালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা খায়। গাড়িটি চালু অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।’ ওসি আরও বলেন, ‘বিষয়টি ব্যাংকের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে এবং বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম