ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২২,  10:36 AM

news image

রাজধানীর খিলক্ষেতে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় মো. বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত বাবুর স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের শিশু শুভ আহত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। সুমি আক্তার ও শুভর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাই। তিনি আরও বলেন, বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাইভেট কারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম