ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  11:30 AM

news image

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি কারখানার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। রোববার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। তখন দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর জুরাইনে একটি কারখানায় কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম