ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  8:53 PM

news image

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতরা হলো: আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। মো. ইকবাল আরও জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেঝো আয়শা। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে সে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। নিহত নুসরাত জাহান মরিয়ম বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম