ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:52 AM

news image

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন বলেন, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপভ‍্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। নিহত রাতুলের বড় ভাই ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে বাবার ব্যবসা দেখছিল সে। আমরা খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম