ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

রাজধানীতে দোকান মালিক ও কর্মচারীদের টিকাদান শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  5:51 PM

news image

ছবি: সংগৃহীত
করোনা রোধে রাজধানীর দোকান মালিক ও কর্মচারীদের টিকা দেয়া হচ্ছে আজ। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। প্রথম দিন উত্তরা জোনের দোকান মালিক ও কর্মচারীদের দেয়া হচ্ছে টিকা। টিকা নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন বিভিন্ন শপিংমল-মার্কেটের কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্ন কর্মীসহ ফুটপাতের হকাররা। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ দেখিয়ে তাৎক্ষনিক নিবন্ধন শেষে টিকা পাচ্ছেন তারা।

টিকাগ্রহীতাদের দেয়া হচ্ছে সিনোভ্যাকের প্রথম ডোজ। তবে আজ কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে উপস্থিত মানুষের ওপর তা নির্ভর করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সাড়ে ৩ হাজার কর্মীকে টিকা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে, টিকা কর্মসূচির সুবিধার্থে রাজধানীর দোকানগুলোতে দশটি জোনে ভাগ করেছে মালিক সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম