ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  11:28 AM

news image

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোড়লগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। আরিফ সরদার ৩৬নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা গেছে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। আহত আরিফকে নিয়ে আসা ৩৬নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য ও ওয়ার্কশপে কাজ করে। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যায়। চিকিৎসক জানান আরিফের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি জানান, আরিফ মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন। এ বিষয়ে হাতিরঝিল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম