ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২২,  1:02 PM

news image

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, কী নিয়ে ঘটনার সূত্রপাত, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। সাকিব নামের আরেক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়েবন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিজ করে। সেই সূত্র ধরে আজ সংঘর্ষ বাধে। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আইডিয়ালে আটকা পড়ে। তারা আইডিয়াল কলেজের প্রিন্সিপালের রুমে আছে। ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম