ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  11:20 AM

news image

রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।  সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসে। এরপর সে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে। উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। এরপর ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে।  তিনি আরও বলেন, পরবর্তীতে ওই যুবককে নিয়ে আমি ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও ছিল। তারাও বলেন এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি নজরুল ইসলাম বলেন, এরপর ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। বাদ যাননি সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও। তার কপালেও ওই যুবক ঘুষি মারে। তিনি বলেন, এমন অবস্থায় আমরা ওই যুবককে আটক করি। আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছে। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি। ওসি বলেন, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে বলে জানতে পেরেছি।  তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম