ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

রাজধানীতে ডেঙ্গু বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা, আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  1:58 PM

news image

মিরপুরে ডেঙ্গু বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন দুই বাড়ির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় জরিমানা না দেওয়ায় দু’জনকে আটক করা হয়। ডিএনসিসি আটক দু’জনের নাম-পরিচয় জানায়নি। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর পীরেরবাগের ৬০ ফুট সড়ক এলাকায় চলে এ অভিযান। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান বলেন, মানুষকে সচেতন করতেই আমাদের অভিযান। সবাইকে সম্পৃক্ত করে আমরা কাজ করছি। আজকে আমরা বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেছি। এরমধ্যে পশ্চিম মনিপুর শেখ আব্দুল হাই সড়কের নির্মাণাধীন দু’বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এজন্য একটি বাড়িকে এক লাখ ও অপর আরেকটি বাড়িকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দেওয়ায় দু’জনকে আটক করা হয়। যদি এ জরিমানা কেউ না দেয় তাহলে তাদের তিন থেকে ছয় মাসের কারাদণ্ড হবে। এছাড়াও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো জব্দ করে নিলামে ১ লাখ ৬৮,৭৫০ টাকা বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়। এডিস মশার বিষয়ে মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য। পরবর্তীতে যদি কেউ এডিস মশার বিষয়ে সচেতন না হয় তাহলে তাদের অর্থদণ্ড ও জেলে দেওয়া হবে। আবারও রাস্তায় কেউ নির্মাণ সামগ্রী রাখলে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম