ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  12:27 PM

news image

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটাপড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ফখরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ফখরুল ইসলাম (৫৯) বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন তিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম