ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৪,  12:58 PM

news image

রাজধানীর তেজগাঁও এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ। রবিবার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাতে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫। আশেপাশের লোকজন থেকে জানা গেছে, ওই ব্যক্তির রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম