ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯৯ মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  3:46 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৭৯৯টি মামলা এবং ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (১৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাতদিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা এবং ৫৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া ২৯টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম