ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  2:00 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সেলিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর আসার পথে ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে বলে জানান, হাজারীবাগ থানার এএসআই গোলাম উদ্দিন মাহমুদ। তিনি বলেন, মোহাম্মদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় সিএনজি ও ট্রাকচালক কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত মোহাম্মদ সেলিম উদ্দিন দক্ষিণ কারিণীগঞ্জের খোলামোড় এলাকার বোরহানউদ্দিনের ছেলে। আহতরা হলে— মোছা. সালমা আক্তার, মারফিয়া আক্তার, মারুফা বেগম, রানী বেগম ও মো. ইয়ার হোসেন। এ ঘটনায় আহত সিএনজিচালকের নাম জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ফাহাদ বলেন, মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সবাই সিএনজির যাত্রী ছিলেন। চারজনের বাসা কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। আর ইয়ার আলীর বাসা মানিকগঞ্জ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতদের সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সবার অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম