ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রাজধানীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২১,  10:09 PM

news image

রাজধানীর গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় আমেরিকান অ্যাম্বেসির সামনে ট্রাকের ধাক্কায় রিকশার আরোহী বাবার কোলে থাকা রিহান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় বাবা, মা ও বোন সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- বাবা আব্দুর রহিম (৩৫), মা শাহজাদী আক্তার (২৫) ও তার বোন রাহী আক্তার (৬)। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে রিহানকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির সামনে একটি তিনি বোঝাই ট্রাক একটি রিকশাকে বাঁচানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা ২ শিশুসহ ৪ আরোহী রাস্তায় ছিটকে পড়লে রিকশা আরোহীরা গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে শিশু রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে এখনো পাওয়া যায়নি। তাদের কোনো লিখিত অভিযোগ না থাকায় শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিহানের মামা নজরুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম