ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,  3:05 PM

news image

রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় নওশা মিয়া (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রামপুরার বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান। তিনি বলেন, বুধবার রাত পৌনে বারোটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নওশা মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাইফুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করতে পারিনি। তবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত নওশা মিয়ার বাড়ি রংপুরের গংগাচড়া থানা এলাকায়। তিনি বর্তমানে বসুন্ধরা এলাকায় বসবাস করতেন। ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম