ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল রিকশাচালকের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  2:05 PM

news image

রাজধানীর আসাদগেটে ট্রাকচাপায় এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে মিরপুর সড়কে আসাদগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিরপুর সড়কে ভোর ৫টার দিকে নাবিল ট্রাভেলসের সামনের রাস্তায় কাভার্ডভ্যান একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়। নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম