ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:44 AM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।  আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো।  বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে সাতটি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। জামায়াতে ইসলামী ছাড়াও সাত দলের মধ্যে রয়েছে- ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

 জামায়াতে ইসলামী

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন।

ইসলামী আন্দোলন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন। 

এদিকে একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম