ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

রাজধানীতে জানালার গ্রিল কেটে চুরির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২২,  11:26 AM

news image

ঈদের ছুটিতে বাসা ফাঁকা থাকার সুযোগে একদিনেই রাজধানীতে দুটি চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মে) ধানমন্ডির একটি বাসার জানালার গ্রিল কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। এর আগে এদিন সকালে হাতিরঝিলের একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া যায়। চুরির ঘটনাটি ঘটেছে ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশে একটি বাসায়। বাসাটি থেকে দামি জিনিসপত্র ও মালামাল চুরি হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে ধানমন্ডি থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কাজ করছে। বুধবার (৪ মে) দিবাগত রাতে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,

শামিমা রহমান (৭৫) নামে এক নারীর ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। রাত ৮টায় খবরে পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি বাসার ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিম কাজ করছে। বাসাটি থেকে কী কী চুরি হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি। কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে বলা যাবে। জানা গেছে, ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশে ৪৪নং আটতলা ভবনের এ-১ ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। বাসার জানালার গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ করে। ফ্ল্যাটের মালিক শামিমা রহমান বনানীর আরেকটি বাসায় থাকেন। তিনি মাঝেমধ্যে এই বাসায় আসেন। বাসাটি অধিকাংশ সময় খালি থাকে। আরও জানা গেছে, বুধবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাসাটির গেটম্যান শামিমা রহমানকে চুরির বিষয়ে জানান। পরে তিনি পুলিশকে বিষয়টি ফোন করে জানান। সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম