ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাজধানীতে জমে উঠছে ঈদের কেনাকাটা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  12:59 PM

news image

করেনা মহামারির কারণে গেলো ২ বছর ঈদের কেনাকাটায় ছিলো বিধি নিষেধ। মানুষজনও খুব বেশি যায়নি বিপনি বিতানে। তবে এবার সে চিত্র অনেকটাই পাল্টেছে। ঈদের বেশ আগেই জমে উঠছে রাজধানীর বিপনী বিতানগুলো। বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন ঈদ মাথায় রেখে তারা এবার পোষাকের ডিজাইন করেছেন। করেনা মহামারি আর লকডাউনে গেলো ২ বছর বিধি নিষেধের আওতায় ছিলো দেশের বিপনি বিতানগুলো। তবে এবারের চিত্র ভিন্ন। করোনা পুরোপুরি চলে না গেলেও অনেকটাই নিয়ন্ত্রণে। আর তাইতো খুলে দেয়া হয়েছে সব দোকানপাট। কোনো বিধি নিষেধ না থাকায় রাজধানীর বিপনি বিতানগুলোতে ক্রেতারা ভীড় করছেন ঈদের কেনাটা করতে। দোকানগুলোতে সংগ্রহও বেশ ভালো।

শাড়ির মধ্যে রয়েছে সিল্ক, হাফ সিল্ক, সুতি, জর্জেট, কাতান, বেনারসি, মসলিন, তাঁতসহ আরও নানা প্রকার। দামেও রয়েছে বৈচিত্র। ১ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে এসব শাড়ি মিলছে রাজধানীর বেইলি রোডের দোকানগুলোতে। এছাড়া রয়েছে, মেয়েদের থ্রিপিস, ফতুয়া, প্লাজো, জিন্সপ্যন্টসহ নানা আইটেম। ছেলেদের পাঞ্জাবি কালেকশনেও রয়েছে বৈচিত্র। গরমে আরামদায়ক সুতির পাঞ্জাবির পাশাপাশি রয়েছে, সিল্ক, তশর, লীলেন, খাদিসহ নানা কাপড়ের পাঞ্জাবি। বিক্রেতারা বলছেন, এবার গরমকে মাথায় রেখে পোশাকের ডিজাইন করিয়েছেন তারা। নজর দেয়া হয়েছে রংয়ের দিকেও। ব্যবসায়ীরা জানান, “লাইট কালারের উপর ডিজাইনটা বেশি, যেহেতু গরমের সিজন। চলছেও বেশি।  গেল দু’বছর অনলাইনে কেনাকাটায় ছিল ক্রেতাদের ভরসা। এবার নিজেরা মার্কেটে এসে হাতে ধরে-দেশে পছন্দের পোশাক সংগ্রহ করতে পারছেন। এক ক্রেতা জানালেন, “দু’বছর তো অনলাইন বেইজ ছিল, মার্কেটে এসে দেখার সুযোগ পাইনি। তো এবার খুবই ভাল লাগছে।” আরেক ক্রেতা বলেন, “সাধারণ মানুষ সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ঈদটাকে উদযাপন করতে পারছে, কেনাকাটা করতে পারছে। খুবই ভাল লাগছে।”করোনার প্রকোপ কমে গেলেও চলাফেরায় এখনও সাবধানতা অবলম্বন করতে হবে বলেও মনে করেন ক্রেতা-বিক্রেতারা। সূত্র : একুশে টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম