ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  10:35 AM

news image

রাজধানীর আগারগাঁও তালতলায় পূর্বশত্রুতার জেরে ফিরোজ আহমেদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ফিরোজের বাবার নাম টিপু সুলতান। ৪ ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। সমাজসেবা অধিদপ্তরের আজিমপুর অফিসে হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন ফিরোজ । শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে মৃত্যু হয় তার। রোববার (১ ডিসেম্বর) এ হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন পুলিশ। নিহতের ছোট ভাই নুর আলম মিরাজ জানান,

তারা আগারগাঁও তালতলা পানির টাংকির পাশে পিডব্লিউডি এর কোয়ার্টারে থাকেন। গতরাতে স্থানীয় ঈদগার মাঠে ব্যাডমিন্টন খেলতে যান ফিরোজ। রাত সাড়ে ৩টার দিকে সেখান থেকে বাসায় ফেরার সময় বিজ্ঞান জাদুঘরের বিপরীত পাশের রাস্তায় স্থানীয় তালহা, নাসির, রাজু, মুহিদ, নয়ন, লিমন, যথি, রানা, রাব্বি, আল-আমিন, ওবায়দুল, সোহাগসহ ২০-২৫ জন মিলে ফিরোজকে এলোপাতাড়ি ছুরিকঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, কী কারণে তারা ফিরোজকে খুন করেছে তা জানা নেই তাদের। তবে আগে থেকেই তারা ফিরোজকে হত্যার করার টার্গেট করে রেখেছিল বলে দাবি করেন তিনি। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া জানান, রাতে একটি হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আমাদের টিম কাজ করছে। ঘটনাটি পূর্বশত্রুতার জের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম