ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  10:32 AM

news image

রাত পোহাতেই রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। মোশারফ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। হাসপাতালে নিয়ে যাওয়া স্বজন শাহ জামাল জানান,

মোশারফ গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় থাকতেন। আদা, হলুদ ও মরিচ ফেরি করতেন তিনি। আজ ফজরের আজানের আগে বাসা থেকে কাজে বের হন। এর কিছুক্ষণ পর কয়েকজন রিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় ঘুন্টিঘরের বাসায় নিয়ে যায়। তারা তখন জানায়, সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গিয়েছিল তাকে। সে সময় তার মাধ্যমেই বাসার ঠিকানা পান রিকশাচালকরা। পরে স্বজনরা দ্রুত মোশারফকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, ছিনতাইকারীর কবলে পড়েছিলেন মোশারফ। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা আছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম