ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে মায়ের ‘আত্মহত্যা’, মারা গেল শিশুও

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  2:48 PM

news image

রাজধানীর ডেমরায় ছাদ থেকে এক মায়ের লাফিয়ে পড়ে আত্মহত্যা করার ঘটনায় তার আহত সন্তানও মারা গেছে।  রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে শিশুর চাচাতো ভাই আলী হোসেনের বরাতে এ তথ্য নিশ্চিত করেন ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে সন্তানকে কোলে নিয়ে পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন মা হালিমা বেগম। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত শিশুটিকে স্বজনরা একটি হাসপাতালে নিলে সেখানে সে মারা যায় বলে কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি। নিহত হালিমার স্বামীর নাম শাহিনুর রহমান তিনি সোনারগাঁও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত। ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার সূত্রে জানা গেছে, ডেমরার ঘটনায় আহত দুই বছরের শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় আঘাত ছিল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যায়। শিশুটির চাচাতো ভাই আলী হোসেন সাদমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে নিহত হালিমার ভাতিজা আলী হোসেন জানান, রাজধানীর পশ্চিম সানারপাড় তাজুল ইসলামের বাড়ির পাঁচতলায় দুই ভাই তাদের পরিবার নিয়ে এক সঙ্গে ভাড়া থাকেন। তাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব ছিল বিস্তারিত কিছু জানাতে পারিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম