ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  3:52 PM

news image

রাজধানীর বাড্ডা এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকালে চলন্ত ট্রাক থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে তিনি নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ বলেন, সকাল ৬টার দিকে পূর্ব বাড্ডা কৃষিব্যাংক রোড এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে চাকার নিচে চাপা পড়েন ইয়াদ আলী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। নিহতের চাচাতো ভাই মো. হেলাল উদ্দিন বলেন, ইয়াদ আলী ট্রাকের শ্রমিক ছিলেন। যতটুকু শুনেছি, তারা আব্দুল্লাহপুর থেকে পাথর বোঝাই করে বাড্ডায় তা নামাতে যাচ্ছিলেন। বাড্ডার কৃষিব্যাংক রোডে ট্রাকটি মোড় ঘোরানোর সময় ঝাঁকুনিতে ট্রাকের ওপর থেকে ওই ট্রাকেরই নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম