ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  10:53 AM

news image

রাজধানীর আগারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে। এর আগে শনিবার সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকামার্কেটের ইসলামী ফাউন্ডেশনের বাম দিকের টিনশেড একটি বাসায় (বাসা নং-২০৪/এফএ) এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।  হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা শেরপুরের নালিতাবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম