ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৫,  3:25 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ একটি গার্মেন্টস কারখানা বন্ধ করার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামে ওই গার্মেন্টস কারখানা কোনো আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তায় অবরোধ করেন। শ্রমিকদের দাবি, গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বা কারখানাটি পুনরায় চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ থাকায় ডাইভারশন হিসেবে বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রস্তাবিত ডাইভারশন ১. উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। ২. আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা দিয়ে তেজগাঁও যাওয়া যাবে। ৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৪. মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম