ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে গাড়িচাপায় মাছ ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  10:46 AM

news image

রাজধানীর উত্তরা পূর্ব থানার এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।  শনিবার ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোনজামাই সাইদুল ইসলাম জানান, ইউসুফ উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম