ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  12:03 PM

news image

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (পাঠাও) করে লালবাগের উদ্দেশ্যে রওনা হন সানজিদা। লালবাগ বেড়ীবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় আসলে সেখানে দ্রুতগামী এক কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী। খবর পেয়ে লালবাগ থানার এসআই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সানজিদাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে মারা যান তিনি। নিহত সানজিদার বাবার নাম মো. আবু তাহের। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুরী উপজেলায়। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষে পড়তেন নিহত সানজিদা। এ ঘটনায় কাভার্ডভ‍্যান চালক ও পাঠাও চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম