ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:13 PM

news image

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক জুয়েল মিয়া। তিনি জানান, নিহত একজনের নাম কাজল আক্তার (৩৫) এবং আরেকজন পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের এ কর্মকর্তা জানান, রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় তারা নিহত হন। রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের আউটগেটের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি আরও জানান, মোটরসাইকেলে করে তারা দুজন যাওয়ার সময় একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদেরকে চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত সুমনের ফুপাতো ভাই ফুয়াদ হাসান পল্লব জানান, সুমনের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে থাকতেন। ছোটখাটো একটি ব্যবসার পাশাপাশি তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। আজ সকালে পুলিশের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর জানতে পারেন। এদিকে কাজলের মা হাসিনা বেগম জানান, তাদের বাড়ি ঝালকাঠি নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামে। কাজলের বাবার নাম মৃত. আব্দুল বারেক। ৫ বছর আগে ২য় স্বামী সেলিমের সাথে বিচ্ছেদ হয়ে যায় কাজলের। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে খিলগাঁও দক্ষিণ গোড়ানে মায়ের সঙ্গে থাকতেন। প্রায় ১০বছর ধরে কাজল একটি বারে কাজ করতেন। তিনি আরও বলেন, গতকাল বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয় কাজল। প্রতিদিন রাত ১২টার দিকে বাসায় ফিরলেও গতরাতে সে আর বাসায় ফিরেনি। সকালে বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে ফোন করে কাজলের মৃত্যুর খবর জানায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম