ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড

রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক ৩ দিনের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  2:29 PM

news image

ঢাকার দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে তিন দিনের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবেন। তাদের জন্য টিকাদান কেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা থাকছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দিয়েও টিকা নেওয়া যাবে।

ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সোমবার রাতে এ কথা জানিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত সারাদেশে ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। এরইমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে ৩ কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। সোমবার পর্যন্ত ৬ কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম