ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে একই স্থানে দুইবার ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া শক্তিশালী কোনো ককটেল ছিল না। ‌বাজির মতো শব্দ হয়েছে। নাসির উল আমিন বলেন, কোনদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বিষয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম