ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

রাজধানীতে ইয়াবা নিয়ে নারীসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  8:24 PM

news image

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবা নিয়ে নারীসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. উজ্জল ও মোসা. তাসলিমা বেগম। ওসি মো. পারভেজ বলেন,

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী থানার সেকশন সাড়ে এগারো এলাকার পল্লবী শপিং সেন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ উজ্জল ও তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম