ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

রাজধানীতে আজ আওয়ামী লীগের সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:42 PM

news image

রাজধানী ঢাকায় আজ শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুপুর আড়াইটায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকা মহানগর এলাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ সফল আয়োজনে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ পৃথক বর্ধিত সভা করেছে। সভা দুটিতে কেন্দ্রীয় এবং মহানগরের গুরুত্বপূর্ণ নেতারা থানা ও ওয়ার্ডের নেতাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সমাবেশগুলোতে বড় জমায়েতের জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট নেতাদের। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে দলের কর্মসূচিগুলো সফল করতে জোরালো প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ বিএনপি ষড়যন্ত্র, নৈরাজ্যের মাধ্যমে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম