ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা'র সন্ধান, গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  3:21 PM

news image

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিনব এক জালিয়াতি চক্রের মূল হোতা তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩৬৩টি আইফোন (বিভিন্ন মডেলের), বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব আইফোন ও যন্ত্রাংশের বাজারমূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা। ডিবির তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত। এরপর রাজধানীর গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো ‘এসেম্বল’ বা জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত। এসব ফোন একদম নতুনের মতো মোড়কজাত করে আসল আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হতো। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের শিকড় অনেক গভীরে। কেবল এই তিন চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও সরাসরি জড়িত। তিনি আরও বলেন, ‘দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হতে হবে। সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।’বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িত দেশীয় অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। -সূত্র : সময় সংবাদ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম