ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে অটোরিকশা থেকে পড়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  10:54 AM

news image

রাজধানীর পল্লবীতে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. জনি (২৮) নামে যুবক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান পদে চাকরি করতেন।  রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পল্লবী থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জনির আত্মীয় জিহাদ জানান, জনি মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। সেখান থেকে তার এক সহকর্মীসহ বন্ধুর ব্যাটারিচালিত অটোরিকশায় করে বের হয়। রিকশাটি পল্লবী থানার রোড এলাকায় যাওয়ার সময় চলন্ত অবস্থায় জনি রিকশায় দাঁড়াতেই অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার দুলাল মিয়ার ছেলে জনি। বর্তমানে মিরপুর ১২ সেকশনের ১০ নম্বর রোডে থাকতো। তিনি ভাইয়ের মধ্যে সে ছিল বড়। দেড় বছর আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী শরিফা সুলতানা গ্রামের বাড়ি থাকেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম