ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

রাজউকের গায়েব হওয়া ২৬ হাজার নথি উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  11:30 AM

news image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হারিয়ে যাওয়া ২৬ হাজার ৭৭৭ নথি উদ্ধার হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাজউক।  মঙ্গলবার (২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়েছে রাজউকের আইনজীবী ইমাম হাসান। তিনি আদালতকে জানান, হ্যাকাররা সার্ভার থেকে নথি হ্যাক করেছিল। পরে অ্যাড. ইমাম হাসান চ্যানেল 24 কে বলেন, ২০১৯ সালের মে মাস থেকে টেকনো হ্যাভেন কোম্পানি লিমিটেডকে আমাদের ভূমি সংক্রান্ত নথি অনলাইন সিস্টেম করার জন্যে দায়িত্ব দেয়া হয়। তারা আমাদের সফটওয়্যার দিয়েছে এবং সব কিছু মেইনটেইন করে আসছে।  কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া থেকে ২ জন হ্যাকার সফটওয়্যার থেকে ৩০ হাজার নথি হ্যাক করে আমাদের সব ডেটা মুছে ফেলে। এটি ডিটেক্ট করার পরেই সব তথ্য আবার রিকভার করা হয়। ভবিষ্যতে যেন এমন না হয় সেকারণে রাজউকের পক্ষ থেকে বুয়েটকে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে আরও অনুসন্ধ্যান করা হচ্ছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রাজউকের ব্যাখ্যা চান হাইকোর্ট।  গত ২৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে রাজউক থেকে ৩০ হাজার নথি গায়েব শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন-সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে। ৬ ডিসেম্বর বিষয়টি প্রথম জানতে পারে রাজউক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম