ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২৩,  10:08 PM

news image

রাঙ্গামাটিতে বাসের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গরমিলা চাকমা (৪৫) ও পিন্টু চাকমা (২২)। এদের মধ্যে পিন্টু অটোরিকশার চালক আর গরমিলা যাত্রী। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের নেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে। তবে আহত কারও নামপরিচয় এখনও জানা যায়নি। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম